রাজ্যজুড়ে কড়া লকডাউন। আর তার মধ্যেই সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত হাওড়া স্টেশনে ঢুকল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। যানবাহন না থাকায় চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা।
লকডাউন থাকায় হাওড়া স্টেশনে ট্যাক্সির দেখা নেই। নেই বাসও। ওলা উবের কিছুই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। একমাত্র একটি বাস ছিল সেটি নিউটন যাবে। কলকাতা, হাওড়া লাগোয়া আশেপাশের জেলার যাত্রীদের বাড়ির লোক গাড়ি বা মোটরবাইকে এসে পৌঁছালোও চূড়ান্ত দূর্ভোগে পড়তে হয় দূরের জেলার যাত্রীদের।
লকডাউনের কারণে ভিন রাজ্য থেকে আগত যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রুটে বাসের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। হাওড়া স্টেশন থেকে কসবা, বারাইপুর, দুর্গাপুর, আসানসোল, কাটোয়া, ডায়মন্ডহারবার, মেদিনীপুর রুটের বাস ছাড়ে। সকাল সাড়ে ৯.৩০ হাওড়া গামী দিল্লীর ট্রেন স্টেশনে পৌঁছানোর পর সব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য বাসে রওনা হয়ে যায়।
তবে প্রথম পর্বে যতটাই সুষ্ঠু পরিষেবা পাওয়া গিয়েছে ততটাই বিশৃঙ্খলা দেখা যায় দ্বিতীয় ধাপে। বেলা ১২ টা নাগাদ ভুবনেশ্বরের ট্রেনটি হাওড়া পৌঁছানোর পরই চরম বিশৃঙ্খলা দেখা যায়। সেই সব যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য কোন বাস নেই হাওড়া স্টেশনে, এমনটাই অভিযোগ করেন যাত্রীরা। একমাত্র একটি বাস ছিল সেটি নিউটন যাবে।
উত্তরবঙ্গের যাত্রীরাও পড়ে চরম দূর্ভোগে। পরে তাদের ধর্মতলায় পাঠানো হয়। সেখান থেকে কয়েক দফায় উত্তরবঙ্গের বাস ছাড়বে বলে জানানো হয়। সবমিলিয়ে লকডাউন এ যানবাহন না থাকায় আজ চরম দুর্ভোগে শিকার হন যাত্রীরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”