একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলে বড়সড় রদবদল করতে পারেন তৃণমূল নেত্রী। সেই রদবদল হতে পারে দলের রাজ্য এবং সাংগঠনিক স্তরেও। কয়েকটি জেলা সভাপতি পদেও বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ২১ শে জুলাই ভার্চুয়াল সভার দিনই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন শহীদ দিবস মিটলেই তিনি দলকে নিয়ে বসবেন। সেইমতো দুদিন কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার দলের সমস্ত জেলা সভাপতি, পর্যবেক্ষক ও রাজ্য স্তরের নেতাদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে নেত্রী কি পদক্ষেপ নেবেন সে দিকেই তাকিয়ে রয়েছে সকলে।
প্রসঙ্গত বলে রাখা ভালো, এই বৈঠকে দলনেত্রী মমতা ব্যানার্জি দলের অন্দরে কি ধরনের বদল ঘটাবেন তা দলের প্রথম সারির অনেক নেতাই জানতে পারেনি।
তবে তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে দলের যোগ্য নেতাকে সামনের সারিতে তুলে আনা হবে। আর দলে যাদের আনুগত্য নেই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সূত্রের খবর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ভরাডুবি হয়েছে তৃণমূলের। তাই উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলা সভাপতি এছাড়াও সাংগঠনিক দুর্বলতার কারণে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদার মতো জেলার জেলা সভাপতি পদে বদলের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে মন্ত্রিসভার কিছু সদস্যের রদবদল করতে পারেন দলনেত্রী।
২১ জুলাইয়ের ভার্চুয়াল জনোসভা নেত্রীর নির্দেশ পাওয়ার পরই উজ্জীবিত তৃণমূল। তবে সংগঠনের মধ্যে যেটুকু ফাঁকফোকর রয়েছে, তা দ্রুত মেরামত করে নিতে চায় রাজ্যের শাসক দল। ফলে ২১ জুলাইয়ের সভার ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূল সুপ্রিমোর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন