রায়গঞ্জ ২২ জুলাই ; হেমতাবাদের দলিয় বিধায়ক ও চোপড়ার কিশোরীর রহস্যজনক মৃত্যুর তদন্তের দাবিতে আয়োজিত রায়গঞ্জের বিজেপির ধর্না মঞ্চ ভেঙে দিল পুলিশ। ধর্না মঞ্চে যোগ দিতে আসা বিজেপি কর্মীরা বলেন বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায়কে ধর্না মঞ্চ থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহরে।
বিজেপির ধর্না কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল রায়গঞ্জ শহরে। কোভিড বিধি দেখিয়ে ধর্নামঞ্চ খুলে দেয় পুলিশ। তারপর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে যেতেই পুলিশের সঙ্গে তুমুল বচসা হয়। এর পর রাজু-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
রাজু ব্যানার্জীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতৃত্বের জন্য একরকম আইন, বিজেপি নেতৃত্বের জন্য একরকম আইন চালু করেছে পুলিশ। এদিকে সঠিক কী কারণে এদিন বিজেপির ধর্না মঞ্চ তুলে দিল পুলিশ সেই সম্পর্কে জানা নেই বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতা বাসুদেব সরকার। পুলিশের পক্ষ থেকেও এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে ওয়াকিবহাল মহল মনে করছে রায়গঞ্জ পুর এলাকায় জারি থাকা লকডাউনের কারণেই পুলিশ এই ধর্ণা মঞ্চ তুলে দিয়েছে।
এই ঘটনায় বিজেপি জেলা সম্পাদক নিমাই কবিরাজের দাবি, পুলিশ তাঁদের কার্যক্রম তুলে দিয়েছে। পুলিশের নির্দেশে তাঁরা ধর্না মঞ্চ খুলে ফেলেছেন। কিন্তু পুলিশ অযথা তাদের উপর জোর খাটায়। এই সময় ধর্না মঞ্চে আসেন রাজ্য বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায়। তিনি এ এর প্রতিবাদ করলে এর প্রতিবাদ করলে পুলিশ তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যায়।
বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজের হুঁশিয়ারি, তৃণমূলের দলদাস পুলিশের এহেন কাজের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রতিটি মন্ডলে পথ অবরোধ আন্দোলনে নামা হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”