‘সরকার ক্ষমতায় থাকলে সারাজীবন ফ্রি তে রেশন’ একুশে জুলাই এর মঞ্চ থেকে এমনটাই বললেন তৃণমূল নেত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘ এমন রাজ্য সরকার কোথায় পাবেন, যেখানে করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন ঘোষণা হওয়ার আগেই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তারপর আগামী ২১ শে মে পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা কথা বলেছি। আর আজ বলছি আমাদের সরকার ক্ষমতায় থাকলে সারা জীবন ফ্রিতে রেশন পাবেন বাংলার মানুষ’। তিনি আরো বলেন অন্য জায়গা থেকে উপার্জন করবো আর সেই আয় আমি ভাগ করে দেবো গরীব মানুষের মধ্যে। এটাই পশ্চিমবঙ্গ সরকারের নীতি আদর্শ।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন রাজ্যের ৬ কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ সরকার আরো খরচ করে ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। এমনিতেই রাজ্যে ২ টাকা কেজি দরে চাল দেওয়ার যোজনা তথা খাদ্য সাথী প্রকল্প মা মাটি সরকারের বড় সাফল্য বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বিজেপির অবশ্য দাবি ২ টাকা কেজি দরে চাল দেওয়ার কৃতিত্ব কেন্দ্রেরই। কারণ ভর্তুকি সিংহভাগ টাকায় কেন্দ্র সরকার দেয়। যাইহোক ২১ শে জুলাই এর মঞ্চ থেকে নেত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”