দেশে জুড়ে করোনা আবহের মধ্যেই শুরু হচ্ছে রামমন্দির নির্মাণ। আগামী ৫ ই আগস্ট হবে ভূমিপুজো। আর তাতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম মন্দির নির্মাণে ‘ভূমি পুজো’-য় আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ অগাস্ট ওই অনুষ্ঠান হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অযোধ্যায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে খুব বড় কোনও অনুষ্ঠান হবে না। করোনা পরিস্থিতির কারণে বিধিনিষেধ মেনে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকবেন হাতেগোনা কয়েকজন। সূত্রের খবর কয়েকজন সাধুসন্ত, ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে গত ৫ ফেব্রুয়ারি এই শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠন করেন প্রধানমন্ত্রী। সেই ট্রাস্টের সদস্যরা শনিবার বৈঠকের পরে অগস্টের শুরুতেই ভূমিপুজোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবারই রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৩ অথবা ৫ অগস্ট শুভ দিন রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীকে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়। সূত্রের খবর, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিপুজো দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দিয়েছেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন