বাপ্পাই দত্ত :- মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভিডিও কনফারেন্স করলেন স্বরূপনগরে ১০ টি অঞ্চল ও দেগঙ্গা ১৩ টি অঞ্চলের অঞ্চল প্রধান, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিধায়কদের নিয়ে। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল, সহ- সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়, জেলার কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী এবং যুব সভাপতি পার্থ ভৌমিক।
এই ভিডিও কনফারেন্সের আলোচনার বিষয় ছিল উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত স্বরূপনগর ও দেগঙ্গায় আমফান ঝড়ের ক্ষতিপূরণের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা। সূত্রের খবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্তমান করোনা পরিস্থিতি ও আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনায় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে দলমত নির্বিশেষে রাজ্যের প্রতিটি দুর্গত মানুষের পাশে থাকতে নির্দেশ দেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”