বালুরঘাট : কেন্দ্রীয় সরকারের রেলের বেসরকারি করনের নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তৃনমুল কংগ্রেস।আজ দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দুই জায়গায় তৃনমুলের নেতা ও কর্মী সমর্থকেরা এই বিক্ষোভে সামিল হয়।
বালুরঘাট রেল স্টেশন চত্বরে বিকেল ৪ টাতে যখন দলের একাংশের নেতা কর্মীরা কেন্দ্রের এই নীতি অবিলম্বে বাতিল করার দাবিতে বিক্ষোভ ও বক্তব্য রাখছেন। ঠিক তখন বালুরঘাট শহরের অপর প্রান্তে বালুরঘাট থানা মোড়ে একই দাবিতে বালুরঘাট টাউন তৃনমুল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন চলে। দুই জায়গাতেই এই বিক্ষোভে দলের কর্মী সমর্থকেরা ভালই ভীড় জমান।
যদিও বিরোধী দল বিজেপি এই বিক্ষোভ প্রদর্শনকে পাত্তা দিতে নারাজ তাদের দাবি দেশের ভাল মন্দ ভাবনা নিয়েই মসনদে যিনি বসে আছেন সেই নরেন্দ্র দামোদর দাস মোদীর উপর দেশের ১৩০ কোটি লোক ভরসা রেখেছেন। সুতরাং বিধানসভা ভোটের বাজার গরম ও আমফান ও করোনার ব্যার্থতা থেকে বাংলার মানুষের চোখ ঘোড়াতেই তৃনমুল রাস্তায় নেমেছে। মানুষ সব বোঝে ২০২১ এর ভোট বাক্সে তারা এর উচিত জবাব দেবে বলে জেলা বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানান।
তৃণমূল অবশ্য দাবি করছে, সরকারি প্রতিষ্ঠান রেল বেসরকারীকরণ এর ফলে চাকরি ছাঁটাইয়ের সংখ্যা যেমন বাড়বে তেমনি করে নতুন নিয়োগের সংখ্যা কমবে। ফলে দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতী সংখ্যা বাড়বে ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”