ভারত-চিন সংঘাতের মধ্যে তৃতীয় দফার কমান্ডার পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু তাতে মেলেনি কোনো সমাধান সূত্র। দুই দেশ আলোচনার মাধ্যমেই তাদের সীমান্ত বিবাদ মিটিয়ে নিতে চায় এমনটা শোনা গেলেও কিন্তু চিনের তরফে কোন ইতিবাচক পদক্ষেপ মেলেনি। চিনের তরফে সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও বাস্তবে যে তা হবে না একথা স্বীকার করে নেওয়া হয়েছে। বরং ধীরে ধীরে গালওয়ান উপত্যাকায় সেনার সংখ্যা বৃদ্ধি করছে বেজিং।
চিন মুখে এক কথা বললেও কাজে আরেক ধরনের জিনিস করে দেখাচ্ছে তারা। তাই সীমান্ত বিবাদ মেটার যে আপাতত কোনো লক্ষণ নেই তা বলাই বাহুল্য। চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ অনেকদিন থেকেই শুরু হয়েছিল। লাদাখ সীমান্তে ভারতের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রথমে বাধা দেয় চিন। তারপর গত ১৫ ই জুন দুই পক্ষের সামরিক বৈঠকের সময় অতর্কিতে ভারতীয় সেনার ওপর লোহার রড দিয়ে হামলা করে চিনের পিপলস লিবারেশন আর্মি। এই ঘটনায় শহীদ হন ভারতের ২০ জন জওয়ান। চিনের তরফেও অনেক সেনার মৃত্যুর খবর পাওয়া যায়। এরপরই উত্তেজনা ক্রমশ চরমে ওঠে। ভারতও লাদাখ সীমান্তে ৪৫ হাজার সেনা মোতায়েন করে।
এরপর আবার ৩০ শে জুন দুই পক্ষের কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। সবাই তাকিয়ে ছিল সেই বৈঠকের দিকেই। আশা ছিল এই বৈঠকে কোনো না কোনো ইতিবাচক বার্তা বেরিয়ে আসবে। কিন্তু সেনা সূত্রের খবর ওই বৈঠকে কোনো ইতিবাচক বার্তা বেরিয়ে আসেনি। কোন ধরনের প্রতিশ্রুতি মূলক উত্তরও আসেনি চিনের তরফে। বরং চিন ক্রমশ সীমান্তে সেনার সংখ্যা বৃদ্ধি করে যাচ্ছে। ইতিমধ্যেই প্যাংগং লেকের ধারে ২০ হাজার সেনা মোতায়েন করে ফেলেছে বেজিং। এদিকে ভারতে পিছিয়ে নেই, ভারতও সেনা মোতায়েন করেছে প্রচুর পরিমাণে।
কিন্তু এখন তৃতীয় দফার বৈঠকের কথা বললে বলতে হয় এই বৈঠক খুবই পেশাদার প্রক্রিয়াতেই হচ্ছিল। দুই দেশই সেনা সরানো নিয়ে সহমত প্রকাশ করেছে। দুই দেশই সেনা সরানোকে সবার আগে প্রাধান্য দিয়েছে। কিন্তু এমন সিদ্ধান্ত হলেও বাস্তবে তা একেবারেই হচ্ছে না। কিন্তু সেনা সূত্রে খবর আগামীতে কূটনৈতিক স্তরে আরো আলোচনা চলবে। তার মধ্যেই দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা বের হতে পারে বলে আশা করা যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”