বেসরকারি বাস পথে নামাতে অবশেষে বড়োসড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১ ই জুলাই থেকে সমস্ত বেসরকারি বাস পথে নামাতে ভর্তুকি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ভাড়া বাড়ানো চলবেনা বলেও এদিন সাফ জানিয়ে দেন তিনি। একইসঙ্গে ১ ই জুলাই থেকে মেট্রো পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১ ই জুলাই থেকে রাজ্যে লকডাউনে ছাড়ের মেয়াদ আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন করে জানান “লকডাউন এর মধ্যেই জ্বালানির দাম ক্রমশ বাড়ছে। ফলে বাস চালিয়ে লাভ করতে পারছেন না বাস মালিকরা। তাই ৬০০০ বাসের মধ্যে ২৫০০ বাস রাস্তায় নেমেছে। তাই সমস্ত বাসকে রাস্তায় নামাতে বাসপিছু ১৫০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার। এই ভর্তুকি মিলবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পর্যন্ত”।
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা বেসরকারি বাসের চালক ও কনডাক্টারদের স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় আনা হবে। এর ফলে কেউ অসুস্থ হলে তার চিকিৎসা হবে বিনামূল্যে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন