নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; বৃহস্পতিবার বিহারে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে কমপক্ষে ৮৩ জন প্রাণ হারালেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। সবথেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বিহারের গোপালগঞ্জ জেলায়। সূত্রের খবর কমপক্ষে ১৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন সেখানে। প্রবল ঝড়ে ভেঙে গেছে অসংখ্য বাড়ির দেওয়াল, ভেঙে পড়েছে অসংখ্য গাছ। ইতিমধ্যেই মৃতদের পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গুলোতে পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে মৃত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
बिहार और उत्तर प्रदेश के कुछ जिलों में भारी बारिश और आकाशीय बिजली गिरने से कई लोगों के निधन का दुखद समाचार मिला। राज्य सरकारें तत्परता के साथ राहत कार्यों में जुटी हैं। इस आपदा में जिन लोगों को अपनी जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मैं अपनी संवेदना प्रकट करता हूं।
— Narendra Modi (@narendramodi) June 25, 2020
আগেই প্রশাসনের তরফে রেড অ্যালার্ট জারি করা ছিল। গোপালগঞ্জ এলাকার মানুষজনকে ঘরের বাইরে না বেরোনোর আবেদন করা হয়েছে। বিহারের মধুবনী, দ্বারভাঙ্গা, পুরনিয়া, শিওহর, বক্সার, জাহানাবাদ, কাইমুর, নাহারকাটিয়াগঞ্জ, পশ্চিম ও পূর্ব চম্পারন জেলায় কমপক্ষে ৩২ জন পুরুষ, মহিলা ও শিশু প্রাণ হারিয়েছে বলে খবর। এর আগেই তিন দিন বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করে রেখেছিল হাওয়া অফিস। ছিল বন্যার সতর্কবার্তাও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”