যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। যুবতীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল তার মায়ের। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের গোপালপুর এলাকায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখান এবং আধঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন।
গতকাল রাত ১২টা নাগাদ ছাদে মোবাইল ফোনে গেম খেলছিল যুবতী। পরে ঘুমানোর জন্য সিঁড়ি দিয়ে নিচে নামে সে। অভিযোগ সেই সময় কয়েকজন তার মুখ, হাত পা চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। সেই সময় চিৎকার শুনে যুবতীর মা ছুটে এলেন তাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পরে এলাকার কয়েকজন মানুষ ওই যুবতীর বাড়ি থেকে বের হতে দেখে স্থানীয় তৃণমূল নেতা কুশ বেরাকে। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। পরে জখম অবস্থায় যুবতি মাকে উলুবেরিয়া হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তার মৃত্যু হয়। তারপর তৃণমূল নেতা কুশ বেরার বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন “তৃণমূল দল ধর্ষণ করার লাইসেন্স পেয়ে গেছে। একজন মহিলাকে সিঁড়ি থেকে ফেলে খুন করা হয়েছে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের কাছে গ্রেপ্তারের দাবি জানালে তারা সময় চাইছে। দোষীদের কখন গ্রেপ্তার করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলছে না পুলিশ। তিনি আরো বলেন আমরা চাই একজনকে ধর্ষণের চেষ্টা ও অন্যজনকে খুন করার অভিযোগ, এই দুই অভিযোগেই মামলা রুজু হোক”।
অন্যদিকে বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন জানান দোষীরা যে দলেরই হোক না কেন, তাদের কড়া শাস্তি হবে। তারপরই অভিযুক্ত কুশ বেরাকে গ্রেপ্তার করে পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন