বাপ্পাই দত্ত, হুগলি; মানবিক লকেট, এবার গাড়ি থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত মহিলার পাশে এসে দাঁড়ালেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি কখনও করোনা মহামারীর সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, আবার কখনো আমফান বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণে মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সব কাজেই তৎপর তিনি। তিনি নিজের ক্ষমতায় রাজনীতি করে হুগলির বিজেপি সাংসদ হয়েছেন। এবার তাকে দেখা গেল গাড়ি থামিয়ে দুর্ঘটনায় আহত হওয়া এক মহিলার চিকিত্সার ব্যবস্থা করতে। ঘটনাটি ঘটেছে হুগলি সিঙ্গুর।
সূত্রের খবর দলের সাংগঠনিক কাজে শনিবার সিঙ্গুর যাচ্ছিলেন লকেট চট্টোপাধ্যায়। হঠাৎ তিনি দেখেন নাদা কালিতলার কাছে এক মহিলা বাইক থেকে পড়ে গিয়ে আহত হন। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত ওই মহিলাকে সাহায্য করতে ছুটে যান। তাকে দেখে তার সঙ্গে থাকা বিজেপি নেতা, কর্মীরাও ছুটে আসেন এবং সেই মহিলাকে চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন।
সুতরাং বলাই বাহুল্য বর্তমান সমাজে মানুষের জন্য মানুষ আজও রয়েছে। এই মানবিকতা যদি সবার মধ্যে থাকে তাহলে পথ দুর্ঘটনার ফলে মৃত্যুর সংখ্যা অনেক কমে যাবে।
অনেকে নতুন জীবন ফিরে পাবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন