এবার মেয়েদের বিয়ের নূন্যতম বয়স বাড়ানোর ভাবনা কেন্দ্রের। এতদিন মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ছিল ১৮ বছর। কিন্তু বহুদিন থেকেই এই ১৮ বছরে মেয়েদের বিয়ের আইন পুনর্বিবেচনার দাবি উঠেছিল। সমাজ পরিবর্তনের সঙ্গে মেয়েদের শিক্ষা, কর্মক্ষেত্র সহ অনেক ক্ষেত্রেই সুযোগ তৈরি হয়েছে। ফলে মেয়েদের আরো সুযোগ দিতে হবে। তাই মেয়েদের বিয়ে দেওয়ার নূন্যতম বয়স আরো বাড়ানো উচিত বলে মনে করেন অনেকে।
এবার থেকে মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে ন্যূনতম ২১ বছর করার কথা বিবেচনা করছে কেন্দ্র। সরকারের তরফে এদিন ছাপ বুঝিয়ে দেওয়া হয় পরিস্থিতির সঙ্গে আইনের বদলাতে হবে। মেয়েদের আরো সুযোগ দিতে হবে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান “আর্থসামাজিক পরিকাঠামো এবার সেই নিয়মের বদল আনা জরুরি। এবার মহিলাদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে বিয়ের নূন্যতম বয়স ২১ বছর করার কথা বিবেচনা করছে সরকার”।
এ বিষয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ঘোষণা করেছে যে, সব দিক বিচার করে দেখার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের রয়েছে নীতি আয়োগ। এছাড়াও মেয়েদের বিবাহের বয়স সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্য ১০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই কমিটি সব দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন