নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত ; অভাবের তাড়নায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারালো যুবক। ঘটনাটি ঘটেছে বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের দেউলবাড়ী গ্রাম পঞ্চায়েতের দঃ দূর্গাপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর যুবকের নাম গোষ্ঠ নাইয়া (৩৫)। পিতার নাম নকুল নাইয়া। আজ সকালে দেউলবাড়ী গ্রামের পাশে নদীতে কাঁকড়া ধরতে যায় গোষ্ঠ ও তার সঙ্গীরা। সেখানেই বাঘ আক্রমণে প্রাণ হারায় সে।
ছোটবেলা থেকেই অভাবের তাড়নায় ছোট নদী পার হয়ে কাঁকড়া ধরতে যেত গোষ্ঠ। কিন্তু আজ শনিবার কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পরে গোষ্ঠ। জানা গেছে কাঁকড়া ধরতে গিয়ে বাঘ আক্রমণ করে তাকে। এরপর প্রাণ বাঁচাতে বাঘের সঙ্গে যুদ্ধ করলেও শেষ রক্ষা টুকু হয়নি। অবশেষে বাঘ জঙ্গলে টেনে নিয়ে যায় তাকে। পরে সঙ্গীরা ডাকাডাকি ও খোঁজাখুজি শুরু করলে রক্তের দাগ দেখে এগিয়ে যেতেই গোষ্টর মৃত দেখতে পায় তারা। এরপর স্থানীয় লোকজনের চিৎকার শুনে পালিয়ে গেলে সঙ্গীরা তার দেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”