চিনের সঙ্গে সীমান্ত সংঘাত এখন অনেকটাই নিয়ন্ত্রিত। ভারত চিন সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে আশ্বাস দিলেন সেনাপ্রধান এমএম নারভানে।
প্রসঙ্গত গত একমাস ধরে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে রাস্তা তৈরি কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে চরমে ওঠে। প্রথমে হাতাহাতি, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভারত-চিন দুই দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে পরে। এরপর শুধু লাদাখে নয় পুরো ভারত-চিন সীমান্ত বরাবরই সেনার সংখ্যা বাড়াতে থাকে চিন। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও সীমান্তে সেনা সংখ্যা বাড়াতে থাকে। চিন সীমান্তে বোফোর্স কামান ও হাউৎজার তোফ ইনস্টল করে ভারত।
অবশেষে আজ সেনাপ্রধান এম এম নারভানে জানান সীমান্ত থেকে সেনা সরাচ্ছে চিন। দু’পক্ষের মধ্যে পর্যায়ক্রমে আলোচনা চলছে। কোর কমান্ডার লেভেলে আলোচনার পর এখনো স্থানীয় স্তরে কমান্ডোদের মধ্যে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন আলোচনার মাধ্যমেই দুই দেশের বিবাদ মিটে যাবে। চিনের সঙ্গে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন