দেশের বিভিন্ন জায়গায় এখনও আটকে আছে অসংখ্য পরিযায়ী শ্রমিক। এবার তাদের ঘরে ফেরার জন্য উদ্যোগী হলো সরকার। জানা গেছে রাজ্যগুলির দাবি মেনে আরও ২৩ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। শুক্রবার রেল মন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে কেরল থেকে ছাড়বে সবচেয়ে বেশি ৩২ টি ট্রেন। তামিলনাড়ু থেকে ১০ টি, জম্বু কাশ্মীর থেকে ৯ টি, কর্ণাটক থেকে ৬ টি, অন্ধ্রপ্রদেশে থেকে ৩ টি ও গুজরাট ১ টি ট্রেন চালানোর অনুরোধ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ চেয়েছে মাত্র ২ টি ট্রেন, এমনটাই দাবি করেছে রেল।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন অপরিকল্পিতভাবে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্যই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েছে। এর জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন তিনি। অন্যদিকে কেন্দ্রে শাসক দল বিজেপিও পাল্টা দাবি করেছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নানা ছুতোয় ট্রেন আটকানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সরকার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”