নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; গত কয়েকদিন ধরে শিরোনামে ভারত-চিন সংঘাত। দফায় দফায় সামরিক এবং কূটনৈতিক বৈঠকের পর অবশেষে কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে চিন। তবে এখনো সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। আর এই পরিস্থিতির মধ্যেই বুধবার রাহুল গান্ধী একটি টুইটে প্রশ্ন তোলেন যে “চিন যখন ভারতীয় ভূখণ্ডের ঢুকে পড়েছে, তখন প্রধানমন্ত্রী গায়েব হয়ে গেলেন”।
The Chinese have walked in and taken our territory in Ladakh.
Meanwhile
The PM is absolutely silent and has vanished from the scene.https://t.co/Cv06T6aMvU
— Rahul Gandhi (@RahulGandhi) June 10, 2020
আর এরপরই রাহুলকে পাল্টা দিতে ময়দানে নামলেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল। তিনি একটি টুইটে লেখেন “হ্যাঁ চিন ভারতের ভূ-খন্ড দখল করেছে, তবে সেটা ছিল ১৯৬২ সাল। আকসাই চিনের ৩৮,২৪৪ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় চিন”। এবং ইউপিএ জমানায় ২০০৮ সালে চুমুর টিয়া প্যাংনাক এবং চাবজি উপত্যাকার ২৫০ কিলোমিটার এলাকায় দখল করে চিন। তিনি ইতিহাসের ঘটনা উল্লেখ করে মনে করিয়ে দেন কিভাবে কংগ্রেসের জমানায় একের পর এক ভারতীয় ভূখন্ড দখল করে নেয় চিন।
এর সঙ্গে তিনি লেখেন আশাকরি রাহুল গান্ধী এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন