সারা দেশের সঙ্গে রাজ্যেও করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর তার মাঝেই বাংলার ধর্মপ্রাণ মুসলিমদের জন্য খুলে দেওয়া হচ্ছে একের পর এক মসজিদের ফটক। এই তথ্য জানিয়েছে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন।
১ই জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান গুলির দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে ধর্মীয় স্থান গুলিতে সংক্রমণ মোকাবেলায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে ১ই জুন রাজ্য সরকার ধর্মীয় স্থানে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে বাংলার ইমাম এসোসিয়েশনের তরফে বলা হয়েছিল রাজ্যের মসজিদ গুলি সরকারের দেওয়া বিধি নিষেধ মেনেই খুলবে।
ওয়াকফ বোর্ডের এক সদস্য জানিয়েছে রাজ্যে কমপক্ষে ৫০ হাজার মসজিদ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এক একবারে ১০ জনের বেশি ব্যক্তিকে নামাজ পড়তে মসজিদ চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না।
কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদ। নাখোদা মসজিদের ইমাম শাফিক কাসিম জানিয়েছেন একসঙ্গে ২৫ জনের বেশি মানুষকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে মসজিদগুলোতে ভিড় না করার জন্য ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়েরকে আবেদন করেন রাজ্যের ইমাম অ্যাসোসিয়েশন।
রাজ্যের ইমাম অ্যাসোসিয়েশনের তরফে হয়েছে জানানো হয়েছে ছোট আকারের মসজিদে জায়গার অভাব থাকার কারণে একবারে ৫ থেকে ১০ জনের বেশি নামাজ পরতে দেওয়া হচ্ছে না। মসজিদগুলোতে হ্যান্ড স্যানিটাইজেশানের ব্যবস্থা করা হয়েছে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন