নিজের এলাকাতেই দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে লেকটাউনে হামলার মুখে পড়লেন বিজেপি নেতা তথা নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তের অভিযোগ গাড়ি থেকে নামার সময় তৃণমূলের একদল দুষ্কৃতী তাকে হেনস্থা করে। অভিযোগ মারধর করা হয়েছে তাকে। শুধু তাই নয় গুরুতর জখম হয়েছে সব্যসাচীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জোয়ান। অভিযোগ বেধড়ক মারধর করা হয়েছে তাকে। জখম অবস্থায় তাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন “লেকটাউনের বিজেপি নেতা ধুব্রনীলের বাড়িতে গত কয়েকদিন ধরে নানাভাবে হামলা চলছিল। কখনো তার বাড়িতে ইট মারা হচ্ছে, কখনো দরজায় লাথি মেরে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে আবার কখনও তার বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ মতো সামাজিক দূরত্ব মেনেই আমি দেখা করতে এসেছিলাম”।
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ করেন তিনি গাড়ি থেকে নামতেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। তার জামা ধরে টানাটানি হয় বলেও অভিযোগ। এরপরেই স্থানীয় বিজেপি কর্মীরা চলে আসে এবং দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়।
সুজিত বসুর অনুগামীরাই এই ঘটনার পেছনে রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। যদিও স্থানীয় তৃণমূল কর্মীরা বলেন এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। ইতিমধ্যেই লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন