গত একমাস ধরে লাদাখে LAC তে চিন এবং ভারতের মধ্যে উত্তেজনা ক্রমেই চরমে উঠেছে। চিন সীমান্তে ৫ হাজার সেনা মোতায়েন করলেও ভারত তার দুই গুন সেনা মোতায়েন করে শক্তি প্রদর্শন শুরু করেছে। থমথমে লাইন অফ অ্যাকচুয়াল কন্টোল। তাই এবার চিনের মুখোমুখি হয় চিনকে কড়া প্রত্যাঘাত ছুঁড়ে দিতে LAC তে শক্তিশালী বোফোর্স আর্টিলারি সিস্টেম বসাচ্ছে ভারত।
লাদাখে দীর্ঘদিন ধরেই ভারতের উপর চেপে বসতে চাইছে চিন। চিনের সেনারা ভয় দেখিয়ে ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করলেও তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি ভারতীয় সেনারা। তাই এবার লাদাখে সীমান্ত বরাবর চিন ৫ হাজার সেনা মোতায়েন করলে ভারতীয় সেনারা পাল্টা শক্তি প্রদর্শন করে LAC তে শক্তিশালী বোফোর্স আর্টিলারি ইনস্টল করছে। শুধু তাই নয় সীমান্ত এলাকায় রাস্তা এবং ব্রিজ নির্মাণের কাজ আরও দ্রুততার সঙ্গে করা হচ্ছে। পাশাপাশি জরুরি যুদ্ধবিমান অবতরণের জন্য তৈরি হচ্ছে ইমারজেন্সি ল্যান্ডিং স্ট্রিপ।
গত কয়েকদিন ধরেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে লাদাখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে দুই দেশের সেনা। মূলত প্যাংগং লেক ও গালোয়ান ভ্যালির কাছে এই ঘটনা ঘটে। এই অঞ্চলে চিনি সেনারা অন্তত ১০০ টি তাঁবু খাটিয়ে ২০০০ থেকে ২৫০০ সেনা জমায়েত করে রেখেছে। উপগ্রহ ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।
মূলত ভারতের ভেতরে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা ছিল চিনের, তবে ভারত সময় মতো সীমান্তে সেনা মোতায়েন করায় আটকানো সম্ভব হয়েছে চিনকে। সূত্রের খবর বিপুল সংখ্যক ভারতীয় সেনা লাদাখে জামায়াতের ফলে সীমান্তের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত পিছনে সরে গেছে চিনের সেনারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”