মালদা; আবার ও এক পারিযায়ী শ্রমিকের মৃত্যু হলো শ্রমিক স্পেশাল ট্রেনে। আজ সকালে রাজস্থান থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেন থেকে মৃত ওই শ্রমিকের নিথর দেহ এসে নামলো মালদা স্টেশনে।
জানা গেছে মৃত পরিযায়ী ওই শ্রমিকের নাম বুদ্ধু পরিহার(৫০)। বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লক পাড়া এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী শিখা পরিহার এবং এক ছেলে ও মেয়ে। পরিবার সূত্রে জানা যায় কর্মসূত্রে প্রায় ৩০বছর ধরে রাজস্থানের জয়পুর এলাকার বিকানের একটি হোটেলে কাজ করতো সে। লকডাউনের জেরে কাজ হারিয়ে বাড়ি আসার অনেক চেষ্টা করে সে। শেষ পর্যন্ত গত ২৯ তারিখ সকাল ১১ নাগাদ রাজস্থানের লালকোট রেল স্টেশন থেকে স্পেশাল ট্রেন ধরে। ট্রেনে করে বাড়ি আসার সময় মোগলসরাই কাছে চলন্ত ট্রেনে মারা যায় ঔ শ্রমিক। চলন্ত ট্রেনেই তার চেনা লোকজন মৃতদেহ বহন করে নিয়ে আসে।
আজ সকালে ট্রেন টি যখন মালদা টাউন স্টেশনে পৌঁছায়।এরপর খবর দেওয়া হয় রেল পুলিশকে। পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
মৃতের আত্মীয় সারজু দাস জানান,বেশ কিছুদিন ধরে আমার জামাই বাবু অসুস্থ হয়ে পড়েন। কারন তার টিবি রোগে আক্রান্ত হয়ে পড়েন। তারপর লকডাইনের জন্য সমস্ত হোটেল বন্ধ থাকায় আমরা সেখান অসুবিধায় পড়ি। কোন মতেই বাড়ি আসতে পারছিলাম না। এর পর গত ২৯ তারিখ সকাল ১১ নাগাদ আমি এবং আমার জামাই বাবু বাড়ি আসার জন্য স্পেশাল ট্রেনে উঠি। হঠাৎ করে রাত্রি ১০ নাগাদ মোগলসরাই রেল স্টেশনের কাছে জামাইবাবু মারা যায় বলে সে জানায়।এরপর আজ সকালে মালদা রেল স্টেশনে পৌছালে রেল পুলিশ আমার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ পাঠায়।
এদিকে সে করোনায় আক্রান্ত ছিল কিনা সে নিয়ে কোন উচ্চবাচ্চ্য এখনও করেনি জেলা স্বাস্থ্য দফতর। এমনকি তার মৃত্যুর সঠিক কারন জানার জন্য তার লালা রস সংগ্রহ করা হয়েছে কিনা তাও জানা যায় নি। স্বাভাবিক ভাবেই তার সঙ্গে ফিরে আসা লোকজনকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এমনিতেই ভিন রাজ্য থেকে পারিযায়ী শ্রমিক জেলায় ফিরতেই মালদা রাজ্যের মধ্যে করোনা পজিটিভ রোগীর হারে প্রথম সারিতেই রয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”