বালুরঘাট ৩০ মে ; ভিন রাজ্য থেকে নিজের গ্রামে ফিরে গ্রামের বাঁশ ঝাড়ে ১৪ দিনের হোম করোয়ান্টাইনের নিয়ম পালন করতে বাধ্য হচ্ছে ৭ জন পারিযস্যী শ্রমিক। শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটি সত্যি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ২নং জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকার রাধানগর পশ্চিমপাড়া এলাকার।
ভিন রাজ্য থেকে জেলায় ফিরে আসার পর বিগত প্রায় ৮ দিন ধরে এমনকি ঝড় বাদলের রাত্রেও বাঁশ ঝাড়ের ভিতরে ত্রিপল দিয়ে তাবু খাটিয়ে নিজেদেরকে হোম করোয়ান্টাইন করে রেখেছে রাধানগর পশ্চিমপাড়া এলাকার ৭ জন শ্রমিক। রাধানগর গ্রামের বাসিন্দাদের সূত্রে খবর বিগত প্রায় ১২-১৫ বছর ধরে মহারাষ্ট্রের ঘাটকপর এলাকায় নির্মাণ কাজের সঙ্গে কর্মরত ছিল গ্রামের ঐ ৭ জন শ্রমিক। এরপর করোনা আবহে লকডাউন শুরু হওয়ার জেরে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারনে একপ্রকার প্রায় রোজগারহীন হয়ে পড়েন ঐ শ্রমিকরা। টান পড়ে তাদের কিঞ্চিৎ সঞ্চয়েও। এরপর প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা খরচ করে ট্রাকে করে মহারাষ্ট্র থেকে বালুরঘাটে ফেরেন ঐ ৭ জন শ্রমিক। নিজের গ্রামে ফিরে এসে কোন সরকারি কোরায়াইন্টাইন সেন্টার না পেয়ে গ্রামবাসি ও পরিবারের সুরক্ষার স্বার্থে তারা পরিবারের বা গ্রামের মানুষদের সংস্পর্শে না এসে গ্রামেরই একটি বাঁশঝাড়ে ত্রিপল দিয়ে তাবু খাটিয়ে নিজেদেরকে করোয়ান্টাইন করে রাখতে শুরু করে।
কিন্তু পরিবার ও গ্রামবাসিদের সুরক্ষার স্বার্থে নিজেদের অতি কষ্টে বাঁশ বাগানে ত্রিপল টাঙিয়ে কোন মতে মাথা গোঁজার ব্যবস্থ্যা করলেও বিধি বাম। দিন কয়েক পূর্বে বালুরঘাটের উপর দিয়ে বয়ে চলা ঝড় বৃষ্টির জেরে মাথার উপর থাকা তাঁবুর ত্রিপল টুকু ছিড়ে যায়। একদিকে রোজগার নেই তার উপর মাথা গোজার ত্রিপল ছিড়ে যাওয়ায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে ত্রিপল প্রদানের সাহায্য চেয়েও মেলেনি বলে ভিন রাজ্য থেকে আসা ঐ শ্রমিকদের অভিযোগ। সেই সঙ্গে এও অভিযোগ কোনমতে বাড়ি থেকে চেয়ে চিনতে নিয়ে আসা খাবারে বাঁশঝাড়ের তাবুতে ঐ শ্রমিকদের দিন গুজরান হলেও মেলেনি কোন সরকারি সাহায্য। এমত অবস্থায় ঐ শ্রমিকরা এদিন সরকারি সাহায্যের আবেদন জানান সংবাদমাধ্যমের সামনে।
অপরদিকে শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে ২নং জলঘর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল মুর্মু বলেন পঞ্চায়েতের কাছে ত্রিপলের জন্য কোন আবেদন তিনি পাননি। একই সঙ্গে তিনি এও বলেন শ্রমিকরা ওখানেই থাকুক আর ২ দিন হয়ে গেলে তাদের কোয়ারেন্টাইন শেষ হয়ে যাবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”