মালদা ২৬ মে: কোয়ারেন্টাইন সেন্টারে প্রশাসন থেকে ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছে না, নেই কোন চিকিৎসা ব্যবস্থা, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো এলাকার একদল পরিযায়ী শ্রমিক। তবে প্রশাসনের তরফে আশ্বাস পেয়ে তারা কয়েক ঘন্টা বাদে বিক্ষোভ তুলে নেয়। ঘটনার সূত্রপাত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে। বাইরে থেকে আসা বেশ কয়েকজন শ্রমিক কোয়ারান্টাইন সেন্টারে থাকছিলেন। তাদের অভিযোগ তারা বেশ কয়েকদিন থেকে এখানে আছেন কিন্তু স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে তাদের জন্য কোন খাবার ব্যবস্থা করা হয়নি। আসেনি কোন মেম্বার। হয়নি কোনো স্বাস্থ্য পরীক্ষা। এর সুরাহা চেয়ে আজ তারা হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি অবিলম্বে তাদের প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে হবে সঙ্গে অবিলম্বে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়।
ওই সেন্টারের এক শ্রমিক তপন সাহা জানান আমি মুম্বাইতে কাজ করতাম। আমার এখানে এসেছি পাঁচ দিন হয়ে গেল কিন্তু সেন্টারে আমাদের কোন খাবার ব্যবস্থা করা হয়নি। বাড়ি থেকে খাবার আসছে। স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না। তাহলে আমাদের এখানে বেকার বেকার আটকে রেখেছে কেন। স্থানীয় পঞ্চায়েত থেকেও কোনো সাহায্য মেলে নি। আমরা তাই জবাব চেয়ে ব্লক অফিসে বিক্ষোভ দেখাতে এসেছি।
আরেক শ্রমিক গোপাল সাহা জানান আমরা দীর্ঘদিন থেকে এখানে আছি কিন্তু স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো প্রতিনিধি আমাদের এখানে আসেনি। খাবার বা অন্যান্য কিছুর ব্যবস্থা করেনি। শুধু জলের বোতল পৌঁছতে এসেছিল। দূরে থাকা সত্ত্বেও কোনো স্বাস্থ্য পরীক্ষা হয়নি। এসব অ-ব্যবস্থার প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাতে এসেছি। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত কেন খাবারের ব্যবস্থা করছে না এই অভিযোগ তুলে স্থানীয় পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিসবা খাতুন কোনো মন্তব্য করতে চাননি সংবাদমাধ্যমের কাছে।
হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান বিক্ষোভের খবর পেয়েছি। এলাকায় একটা গুজব হয়েছে যে সেন্টারে থাকলে নাকি ৫০০ টাকা পাওয়া যাবে। এই রকম কোন সরকারি আদেশ নামা নেই। স্থানীয় পঞ্চায়েতকে ওদের খাবার-দাবার করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”