বাড়ি থেকে বহুদূর পড়তে গিয়েছিলেন তারা। তবে দেশজুড়ে আচমকা লকডাউন জারি হওয়ায় ভিন রাজ্যে আটকে পড়েন তারা। এতে সমস্যায় পড়ে রাজ্যের কয়েক হাজার ছাত্রী। রাজ্য সরকার কথা দিয়েছিল ফিরিয়ে আনবে তাদের। অবশেষে কথা রাখলো সরকার। রাজ্য সরকারের উদ্যোগে আজই বাসে চেপে রাজস্থানের কোয়াটার আটকে পড়া একদল ছাত্র-ছাত্রী ফিরল বাংলায়। বিপদের দিনে সরকারকে পাশে পেয়ে খুশি ধারা। লকডাউনের মধ্যে বাড়িতে ফিরতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন তারা।
মহকুমার শাসক অনির্বাণ কোলে নিজে দাঁড়িয়ে থেকে পড়ুয়াদের তদারকি করেন। ছিলেন ডিএসপি অভিষেক দাশগুপ্ত। ছাত্র-ছাত্রীদের বাস সকাল সাড়ে ১১ টা নাগাদ বাঁশকোপাতে পৌঁছায়। এরপর সেখানে লজে তাদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। বিভিন্ন জেলার মোট ৭৫৯ জন ছাত্র-ছাত্রী বাঁশকোপার লজে বিশ্রাম নেয়। সেখানেই তাদের শারীরিক পরীক্ষা করা হয়। এবং সকালের ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। তারপর সেখান থেকে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসনের তরফে তাদের দেওয়া হয় মাক্স এবং স্যানিটাইজার। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ৩৪ টি বাস করে তাদের নিজের নিজের জেলায় নিজের পৌঁছে দেওয়া হবে। সেখানেই তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এদিকে বাড়ি ফিরতে পেরে ছাত্র-ছাত্রীরা অশেষ ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাত্র-ছাত্রীরা বলেন “নিশ্চিন্তে বাড়ি ফিরবো ভাবিনি’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই মায়ের মত, তাইতো এই ব্যবস্থা করেছেন তিনি। প্রশাসনের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আজ বুঝতে পেরেছি বাংলার প্রশাসন যথেষ্ট মানবিক”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”