বালুরঘাট ২৫ এপ্রিল; বালুরঘাটের রেনেসাঁস ক্লাব-এর পক্ষ থেকে শনিবার প্রায় ২০০ দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হল খাবার সামগ্রী। এদিন সকাল থেকেই দিন আনা দিন খাওয়া অসহায় মানুষরা কূপন হাতে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য উপস্থিত হন বিশ্বাস পাড়া এলাকার রেনেসাঁস ক্লাবের সামনে। এরপর ক্লাব সদস্যরা তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে একে একে প্রত্যেকের হাতে তুলে দেন খাদ্য সামগ্রীর প্যাকেট। জানা গেছে এদিন প্রদান করা খাদ্য সামগ্রীর মধ্যে চাল, আলু, সোয়াবিনের প্যাকেট ও তেলের প্যাকেট তুলে দেওয়া হয় দুঃস্থ মানুষদের মধ্যে। এও জানা গেছে খাদ্য সামগ্রী প্রদানের জন্য ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থাও। প্রথমে বিশ্বাসপাড়া সহ বালুরঘাট শহরের একাধিক দুঃস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে তাদেরকে ক্লাবের সদস্যরা খাদ্য সামগ্রী সংগ্রহ করার জন্য কূপন প্রদান করেন এবং যার পরে এদিন ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় দুঃস্থ পরিবারগুলির হাতে। প্রসঙ্গত উল্লেখ যে করোনা মোকাবিলায় লক ডাউন পরিস্থিতিতে বালুরঘাটের রেনেসাঁস ক্লাবের এহেন মানবিক উদ্যোগ প্রত্যক্ষ করে ইতিমধ্যেই বিশ্বাস পাড়া এলাকার একাধিক মানুষ রেনেসাঁস ক্লাবের এহেন উদ্যোগের সাথে নিজেদেরকে সামিল করতে এগিয়ে আসতে শুরু করেছেন বলে রেনেসাঁস ক্লাব সূত্রে খবর। এদিন রেনেসাঁস ক্লাবের পক্ষে ক্লাব সদস্য মলয় বিশ্বাস বলেন লকডাউনের দরুন যারা ঠিকমতো খাবার পাচ্ছে না, যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের রেনেসাঁস ক্লাবের পক্ষ থেকে চাল ডাল আলু সোয়াবিন তুলে দেওয়া হচ্ছে। প্রায় ২০০ মানুষকে আমরা খাদ্যদ্রব্য তুলে দিচ্ছি। সরকারি নির্দেশ মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই এই তার সামগ্রী বিলি করা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”