কলকাতা, ২১ এপ্রিল : রাজ্যে বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭৪ এবং মৃতের সংখ্যা বেড়ে হল ১৫ । আজ নবান্নে সংবাদমাধ্যমের সামনে এই কথাই জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
নবান্নে রাজ্যের মুখ্য সচিব রাজীব কুমার জানান করোনা মোকাবেলায় এইসিএমআর-এর গাইডলাইন মেনে সমস্ত ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এইসিএমআর-এর গাইডলাইন মেনে রাজ্যে রেপিড টেস্ট শুরু করে দিয়েছে সরকার। রেড জোন ও হটস্পট এলাকাগুলোতে চলছে রেপিড টেস্ট। তিনি আরো জানান কলকাতা ও হাওড়ায় ইতিমধ্যেই ২২০ টি রেপিড টেস্ট করা হয়েছে।
দেশজুড়ে লকডাউন চললেও গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪,৯৯,৭২৩ জন। এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৭১,৭১৮ জনের। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮,৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৬০৩ জনের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”