করোনাভাইরাস সারাবিশ্বে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিয়েছে চীন, আর যদি সেই সত্য প্রমাণিত হয় তাহলে চীনের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে আমেরিকা। হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করে চীনকে কার্যত এই ভাষাতেই হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ট্রাম জানান চীন চাইলেই গোটা পৃথিবীকে এই ভাইরাসটি থেকে বাঁচাতে পারতো। কিন্তু চিন তা করেনি। ভাইরাসটির তথ্য গোপন করেছে। চীনের জন্যই আজ গোটা পৃথিবীতে ভুগতে হচ্ছে।
করানো ভাইরাসের জেরে এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমেরিকায়। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লক্ষের উপর, আর মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সারা বিশ্বে প্রায় ১ লক্ষ ৫৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এই করোনাভাইরাসের কারণে। এইজন্য কি চীনের বিরুদ্ধে কোন ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম জানান যদি চিন এটা জেনেশুনে ইচ্ছাকৃতভাবে করে তাহলে চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যদি এটা চীনের ভুলে হয়ে থাকে তাহলে অন্য বিষয়।
তবে ট্রাম্পের এই অভিযোগ যে পুরোপুরি ভিত্তিহীন এ কথা জানিয়ে দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগ মানতে নারাজ চীন। উল্টে চীনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে আমেরিকার মিলিটারি বাহিনীই চিনে ভাইরাস ছড়িয়েছে। চীনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আমেরিকার দাবি করা অভিযোগ গুলি পুরোপুরি ভিত্তিহীন। তবে করোনাভাইরাস কে ঘিরে চীন ও আমেরিকার বাক যুদ্ধের মধ্যেই হু হু করে সারাবিশ্বে বেড়ে চলেছে মৃত আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা সংখ্যা ২৩ লক্ষ ছাড়িয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”