গোটা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা থাবা বসালো পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা গ্রামটি সিল করে দেওয়া হলো।
পূর্ব বর্ধমান জেলায় এবার প্রথম করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল। জানা গেছে তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায়। কয়েকদিন আগেই এই ব্যক্তি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালে পরীক্ষা করা হলে রিপোর্ট করোনা পজিটিভ আসে। তিনি সদ্য কলকাতা থেকে ফিরেছিলেন বলে খবর। ইতিমধ্যেই তার পরিবারের লোকজন সহ, তিনি গ্রামে কার কার সঙ্গে মেলামেশা করেছেন তাদের খোঁজ চলছে। প্রশাসন সূত্রে খবর এখনো পর্যন্ত প্রতিবেশীদের মধ্যে ৩১ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের সকলকেই কোয়ারান্টাইনে এ পাঠানো হয়েছে। সিল করে দেওয়া হয়েছে গোটা গ্রাম।
এর সঙ্গে সঙ্গে দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৭১২, এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৭ । গোটা দেশে ১৭০ টি জেলাকে করোনা ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যার মধ্যে বাংলায় চারটি জেলাও রয়েছে। তবে সম্প্রতি রিপোর্ট ২২টি জেলাকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের চারটি ‘হটস্পট’ জেলা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে পুলিশি নজরদারি আরো বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফে স্পর্শ কাতর এলাকাগুলি সিল করে দেওয়া হয়েছে। লকডাউন মেনে চলার জন্য প্রশাসনের তরফে বারবার অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮, এবং শুক্রবার পর্যন্ত রাজ্যে মৃত ১২ জন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”