বিশ্বে করোনা এখন ভয়াবহ মহামারীর রূপ নিয়েছে। আর এতে পিছিয়ে নেই আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানও। পাকিস্তানে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত দুই সপ্তাহ আগেও যেখানে করোনা রোগীর সংখ্যা ছিল হাতেগোনা মাত্র, সেখানে বৃহস্পতিবার পর্যন্ত পরিসংখ্যানটা ৬ হাজারে পৌঁছেছে।
গত মার্চ মাসে প্রশাসনের হুঁশিয়ারি সত্ত্বেও লাহোরে তাবলিগ জামাতের পক্ষ থেকে একটি ধর্মীয় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকে ৯ জনের শরীরে করোন সংক্রমণ পাওয়া গিয়েছে বলে খবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সভায় যোগ দিতে এসেছিল মানুষ। এমনকি বিদেশ থেকেও বহু প্রতিনিধি এসেছিল এই সভায় যোগ দিতে। আর এরপর থেকেই পাকিস্তানের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাসের সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ।
এরমধ্যে পাক অধিকৃত পাঞ্জাবের পাকপাট্টানে কোয়ারেন্টাইনে থাকা ১৯৯ জন তাবলীগ-জামাত সদস্যের মধ্যে ৯ জনের শরীরে করোনা সংক্রামন পাওয়া যায়। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানের মোট ৬ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে পাক অধিকৃত পাঞ্জাবের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। দুই সপ্তাহ আগে পাকপাট্টানে তাবলিগ-জামাতের ১৯৯ জন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত সেখান থেকে তাদের মধ্যে ৯ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে পাকপাট্টানের ১ জন, শাহীওয়ালের ৬ জন, বাহাওয়ালাপুরের ২ জন রয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”