

বালুরঘাট ১৬ এপ্রিল ; পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর অনুমোদিত একটি এম.আর.আর ডিলারের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ তুলে রেশন না গ্রহণ করার সিদ্ধান্ত গ্রামবাসীদের একাংশের। ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে চৌরাস্তায় রীতিমত মাইক বাজিয়ে দিনভর প্রচার চলল এই ঘোষণা। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার দিওড় এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা। বিডিও মারফ্যত অভিযোগ পেয়ে ওই রেশন দোকানের বিরুদ্ধে তদন্তে নামতে চলেছে খাদ্য দফতর। অভিযোগ প্রমানিত হলে কড়া ব্যবস্থ্যার হুশিয়ারী। যদিও যে রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগ তার মালিকের দাবি তিনি সরকারি নির্দেশ মতই কাজ করেছেন। পাশাপাশি ব্যাক্তিগত শত্রুতার জেরে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।
এমনিতেই লকডাউনের জেরে এলাকায় মানুষজনের কাজ কর্ম তেমন নেই। যা সঞ্চয় আছে সেই শেষ সম্বলটুকু দিয়ে রেশনে খাদ্য সামগ্রীর পাশাপাধি কেরসিন তেল নিতে এসেও তাদের ঠকতে হচ্ছে বলে স্থানিওদের তরফে অভিযোগ তুলে রেশন দোকান বয়কট করার ডাক দেওয়া হয়েছে।
দিওড় এলাকার গ্রামবাসীদের একাংশের অভিযোগ স্থানীয় এম.আর ডিলার প্রদীপ কুমার গুহ গ্রামবাসীদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বরাদ্দ খাদ্য সামগ্রী গ্রামবাসীদের দিচ্ছেন না। গ্রামবাসীদের এও অভিযোগ এম.আর. ডিলারের কাছ থেকে তাদের অনেকেই আটা পাচ্ছেন না, এমনকি লিটার পিছু কেরোসিন তেলের দামও একেক জনের কাছ থেকে একেক রকম নেওয়া হচ্ছে। যার পরেই দিওড় গ্রামের বাসিন্দাদের একাংশ এদিন চৌরস্তায় দিনভর মাইকের মাধ্যমে ঘোষণা করে রেশন গ্রহণ করার না সিদ্ধান্তের প্রচার চালাতে শুরু করেন। একই সঙ্গে স্থানীয় এম.আর ডিলার প্রদীপ কুমার গুহ-র বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ তুলে অভিযুক্ত এম.আর ডিলারের লাইসেন্স বাতিলেরও দাবী তোলেন। রেশন দোকানের বিরুদ্ধে উঠা অভিযোগ ঘিরে এদিন ছাই চাপা উত্তেজনাও দেখা যায় দিওড় গ্রামের বাসিন্দাদের একাংশের মধ্যে। ঘটনাকে ঘিরে যাতে কোনরুপ বিশৃঙল পরিস্থিতি তৈরী না হয় সেকারনে এদিন পুলিশ কর্মী সহ প্রচুর সিভিক ভলেন্টিয়ার্স মোতায়ন ছিল প্রায় দিনভর উক্ত রেশন দোকানের সামনে। স্থানীয় গ্রামবাসীদের একাংশের দাবী গুটিকয়েক জন গ্রামবাসী ছাড়া এদিন দিওড় ও দিওড় সংলগ্ন পাচ পুকুর, দিঘি পাড়া, তিরইল, মলকাহার, ধাপ পাড়া, ছাতমা গ্রামের অধিকাংশ গ্রামবাসীরাই অভিযুক্ত এম.আর ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেক্স।
অপরদিকে গ্রামবাসীরা অভিযোগ তুলতেই অভিযুক্ত এম.আর.ডিলার প্রদীপ কুমার গুহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন এদিন। প্রদীপ কুমার গুহ-র বক্তব্য ঈর্ষাগত কারনে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। একই সঙ্গে নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে প্রদীপ কুমার গুহ বলেন দুইটা রেটের তেল ছিল-দুইটা রেটের তেল দিয়েছি এবং আটা দেওয়া বন্ধ করতে অফিস বলেছিল আবার অফিসই আটা দিতে বলেছে-আমরা দিচ্ছি।
দক্ষিণ দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট কন্ট্রোলার জয়ন্ত কুমার রায় বলেন বিডিও-র পক্ষ থেকে আজকে একটা মাস পিটিশন এসেছে। বিকালবেলা এর উপরে একটা আমাদের তদন্ত হবে, তদন্ত করে যে যে আইনি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন সদর্থক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে তিনি এও জানান রেশন দোকানদার কাকে কতখানি মাল দিয়েছে তা তদন্ত হবে, তদন্ত হবে তারপরে তিনি এই বিষয়ে মন্তব্য করবেন।

Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June