চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য এবার বড় সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা সপ্তাহের ৭ দিন কাজ করবেন, তারপর পর ৭ দিন ছুটি পাবেন।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছেন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দিনরাত পরিশ্রম করে তারা কাজ করে চলছেন। কাজের চাপে ঠিক মতো ছুটি পাচ্ছেন না তারা। বাড়ি যেতে পারছেন না, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন না। তাই বুধবার মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন এবার থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সপ্তাহের ৭ দিন কাজ করার পর ৭ দিন ছুটি পাবেন। তিনি বলেন করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে তারা লড়াই করছেন। খুব ভালো কাজ করছেন তারা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
পাশাপাশি মুখ্যমন্ত্রী ও বলেন এদের কেউ হেনস্থা করলে সরকার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।
রাজ্যে এখনো পর্যন্ত মোট ৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বহু নার্স থেকে স্বাস্থ্যকর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই বেলভিউ নার্সিংহোমের এক বর্ষিয়ান চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন আরেকজন খ্যাতনামা অর্থোপেডিক সার্জেন। সূত্রের খবর তাকে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন আলিপুর কমান্ড হাসপাতালে একজন চিকিৎসক, চাণক্য হাসপাতালে একজন চিকিৎসক ও কলকাতা শিশুমঙ্গল হাসপাতালের একজন চিকিৎসক।
এদিকে হাওড়া জেলা হাসপাতালে সুপারও করোনায় আক্রান্ত হয়ে টালিগঞ্জ এম.আর.বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। হাওড়া জেলা হাসপাতালেও বেশ কয়েকজনের শরীরে করোনার সংক্রমণ মেলায় হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”