ইসলামপুর ১৫ এপ্রিল: লকডাউন চলার সুযোগ নিয়ে নিরাপত্তারক্ষীর গলায় ছুরি ধরে ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা দুস্কৃতীদের। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাস টার্মিনাস এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর শহরে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাইকে চারজনের একটি দুস্কৃতীদল কে ইসলামপুর শহরের বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় থাকা একটি শপিং মলের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রথমে তারা শপিং মলে লুট করতে যায়, সেখানে সুযোগ না পেয়ে পাশে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম এ ঢুকে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর গলায় ছুরি ধরে। প্রথমেই এটিএম এর সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে দুস্কৃতীরা। চেষ্টা করে এটিএম ভাঙার। এটিএম এ কিছু ভেঙে ফেলার শব্দ পান রাস্তায় প্রহরারত শপিংমলের এক ব্যক্তি। ওই ব্যক্তির চিৎকার শুনে শপিং মলের কর্মীরা দ্রুত খবর দেন ইসলামপুর থানার পুলিশকে। এদিকে লোকজনের চিৎকার চেঁচামেচিতে রনে ভঙ্গ দেয় দুস্কৃতীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ দুস্কৃতীদের পিছু ধাওয়া করলে দুস্কৃতীরা পালিয়ে গেলেও একটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। বেসরকারি ব্যাঙ্কের এটিএম এর ওই কর্তব্যরত নিরাপত্তারক্ষী ইরশাদ আলম বলেন, দুস্কৃতীরা তার গলায় ধারালো ছুড়ি ধরে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে পরে এটিএম ভাঙার চেষ্টা করে। এটিএম ভাঙার আওয়াজেই বাইরে থাকা এক ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করলে দুস্কৃতীরা চম্পট দেয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”