রাজ্যে গত দুই দিনে ২ জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই করোনা পজিটিভ বলে দাবি করা হচ্ছে। কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আগে মৃতের সংখ্যা যা ছিল তাই আছে। ফলে তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার রাতে বেলেঘাটা আইডিতে ৬৩ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়, পাশাপাশি মঙ্গলবার মেডিকেল কলেজে বরানগরের বাসিন্দা ৬২ বছরের এক বৃদ্ধার মৃত্যুর হয়। মৃত্যুর পর দুজনেরই রিপোর্টেই করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে দাবি।
এদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এরা দুজনেই পুরনো জটিল রোগে ভুগছিলেন। দুজনেই পুরনো রোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তখন তাদের শরীরে কোনো করোনা সংক্রমণ ছিলনা। তাই রাজ্য সরকার নিযুক্ত চিকিৎসক কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন যে মৃত ব্যক্তিদের আদৌ করোনা পজেটিভ ছিল কিনা। তারপর এই রিপোর্ট দেবেন তারা।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২০। গত সোমবার সংখ্যা ছিল ১১০। আর মৃতের সংখ্যা ৭, গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বাড়েনি, যা ছিল তাই আছে।
অন্যদিকে মঙ্গলবার কেন্দ্রীয় রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন। মারা গেছেন ৭ জন।
এতে বোঝাই যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যায় কেন্দ্র ও রাজ্যের রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”