সারা বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো পাকিস্তানেও থাবা বসিয়েছে করোনা। পাকিস্তান সরকার করোনা মোকাবেলায় অনেক বিধি-নিষেধ আরোপ করলেও সেগুলো মেনে চলার কোন ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের। কোনও বিধিনিষেধের তোয়াক্কা না করেই রোজ মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। তাদের বিশ্বাস সবার ওপরে আল্লা আছেন করোনা তাদের কোন ক্ষতি করতে পারবেনা।
পাকিস্তানে দিন দিন ছড়িয়ে পড়ছে করোনা। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪০০ । মৃত্যু হয়েছে ৯৪ জনের। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিনই পাকিস্তানের বিভিন্ন মসজিদগুলোতে নামাজ পড়তে যান হাজার হাজার মানুষ।
এই মুহূর্তে পাকিস্তানে করোনা সংক্রামনের বেশিরভাগটাই ঘটেছে মধ্যপ্রাচ্যের কোন ধর্মীয় জমায়েত থেকে আসার পর। প্রত্যেক শুক্রবারে মসজিদ গুলোতে যে পরিমাণ হচ্ছে তাতে আশঙ্কা আগামী দিনে করোনা এক ধাক্কায় আরো বাড়তে পারে। সামনেই রমজান মাস। এই রমজান মাসে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানই রোজা রাখে। সেই সময়ে মসজিদগুলোতে বেশি পরিমাণ মানুষ উপাসনা করতে আসবেন। পাকিস্তান প্রশাসনের কাছে এখন চ্যালেঞ্জ সেই ভিড় মোকাবেলা করা যায়।
পাক প্রধানমন্ত্রীর ইমরান খানের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আকবর খান জানিয়েছেন পাকিস্তানের মানুষের কাছে ধর্ম আর নামাজ আবেগের জিনিস। সরকারের কাছে এটা একটা স্পর্শকাতর বিষয়। তাই সরকার এটাকে কীভাবে মোকাবিলা করা যায় তার জন্য পরিকল্পনা করছে। তবে সরকারের তরফেও আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। গত ২৭ মার্চ রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। সেই মসজিদের বিরুদ্ধে 88 টি মামলা দায়ের করা হয়েছে এবং সেখান থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানে একজন মসজিদের ইমাম জানিয়েছেন প্রত্যেক দিনই এখানে অনেক মানুষ প্রার্থনা করতে আসেন। তিনি জানান “পশ্চিমী দেশগুলোর মতো তাদের শরীরে করোনা সংক্রামিত হবে না। কারণ আমরা নামাজ পড়বার আগে পাঁচবার আমাদের হাত মুখ ধুই, সুতরাং করোনা নিয়ে আমাদের কোন চিন্তা নেই। আর ‘সবার উপরে আল্লাহ আছেন করোনা তাদের কোন ক্ষতি করতে পারবেনা”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”