এবার করোনায় আক্রান্ত হলেন খোদ কাউন্সিলর। কাউন্সিলারের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কাউন্সিলার মধ্যমগ্রামের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় ওই এলাকার প্রত্যেকেই আপাতত কোয়ারান্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার দোকানপাট সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন মধ্যমগ্রামের ১০ নং ওয়ার্ডের এই কাউন্সিলর। প্রথমে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে হাসপাতলে রিপোর্ট আসারপর তার করোনা পজিটিভ ধরা পড়ে। প্রশাসনের তরফে জানানো কাউন্সিলর কে আপাতত হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তার পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। এলাকার সমস্ত বাসিন্দাকেই কয়ারেন্টইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস সরকার জানিয়েছেন কাউন্সিলরের কোন বিদেশযাত্রার রেকর্ড নেই। বিদেশ কিংবা ভিন রাজ্যে থেকে আসা কোনো ব্যক্তির সংস্পর্শে আসারও খবর নেই। তাই কিভাবে তার শরীরে করোনা ভাইরাস বাসা বাধলো সেটা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত গোটা এলাকাটি আমরা সিল করে দিয়েছি। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রোগ যাতে কোনভাবে ছড়াতে না পারে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। গোটা এলাকাটি জীবাণুমুক্ত করার স্প্রে করা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”