মালদাঃ- লক ডাউন চলাকালীন শুক্রবার সাত সকালে মালদা-নালাগোলা রাজ্য সড়কের হবিবপুর থানার পুলিশের নাকা চেকিং চলাকালীন অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার প্রচুর পরিমান বিলাতি মদের বোতল। অ্যাম্বুলেন্সে চেকিং করার সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে মদ। এই বিলেতি মদ সম্ভবত পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সাথে সাথে পুলিশ অ্যাম্বুলেন্স সহ বিলাতি মদের বোতলগুলি আটক করে। অ্যাম্বুলেন্সে থাকা মদ সহ এম্বুলেন্সের থাকা তিন জন ব্যক্তিদের আটক করে পুলিশ। তাদের নাম বাবলু সাহা, সোমনাথ দাস,অভিজিৎ হালদার।বর্তমানে তাদের হবিবপুর থানার রাখা হয়েছে। হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি জানিয়েছেন, শুক্রবার সকালে মালদা-নালাগোলা রাজ্য সড়কের আইহো এলাকায় নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। অ্যাম্বুলেন্সটি থেকে প্রচুর বিলাতি মদের বোতল উদ্ধার হয়েছে। গাড়ি ও মদের সহ ব্যাক্তিদে আটক করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”