কয়েকদিন আগেই বাঁকুড়া সারেঙ্গায় পিএইচই র একটি ওভারেট জলের ট্যাংক হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। প্রাথমিক তদন্তে নেমে জানা গেছে এটি তৈরি করতে অতি নিম্নমানের ইমারতি সামগ্রী ব্যবহার করা হয়েছিল। যার কারণে এটি ভেঙে পড়েছিল। এই প্রকল্পটি তৈরি করতে আনুমানিক ২০০ কোটি টাকা খরচ হয়েছিল। আর এই নিয়েই বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে ঠিকাদারদের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উপরে দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) এবং ভূমি রাজস্ব দপ্তর ঘুঘুর বাসা। এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ট্যাংঙ্ক ভাঙ্গার জন্য কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যসচিব রাজীব সিনহা কে। এই সময় মুখ্য সচিব জানান সারেঙ্গার ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তখন মুখ্যমন্ত্রী বলেন কোন কন্ট্রাক্টার ওই ট্যাংক বানিয়েছে ওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নাও। ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন ভেঙেপড়া ট্যাঙ্কটি বানাতে হবে ওই ঠিকাদারকেই। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন কয়েকজন ঠিকাদারের জন্য সরকারের এরকম সমস্যা হচ্ছে এরপর এমন কড়া আইন করব যাতে এরকম ঘটনা ঘটলে প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদারের সম্পত্তি ক্রোক করে অর্থ আদায় করা যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”