ভারতে দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আগামী ১৪ই এপ্রিলের পরেও লকডাউন বাড়বে বলে ইঙ্গিত। বিভিন্ন রাজনৈতিক দলগুলোও লকডাউন বাড়ানোর পক্ষেই সায় দিয়েছেন। এবার সে কথাই বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার করোনাভাইরাস মোকাবেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সর্বদলীয় বৈঠকেই প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে ইঙ্গিত দেন। তিনি বলেন আগামী ১৪ই এপ্রিল হয়তো লকডাউন তোলা সম্ভব নয়। তবে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য করোনাভাইরাস রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে বেশ কয়েকটি রাজ্য। তবে গোটা পরিস্থিতি বিবেচনা করে দেখেই দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর।
#BREAKING – Looking at options to extend lockdown: PM Modi to opposition parties.@payalmehta100 and @maryashakil with details#IndiaFightsCOVID19 pic.twitter.com/t8tkuyO2SU
— CNNNews18 (@CNNnews18) April 8, 2020
সূত্রের খবর পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী এদিন বিরোধী নেতাদের স্পষ্ট জানান “এই পরিস্থিতিতে আদৌ লকডাউন প্রত্যাহার করা সম্ভব নয় এবং তার যুক্তিসঙ্গতও হবে না। বিরোধী নেতাদের তিনি জানিয়েছেন এ বিষয়ে অবিলম্বে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।
২৫ শে মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে এই লকডাউন। আগামী তিন সপ্তাহ অর্থাৎ ১৪ই এপ্রিল পর্যন্ত এই লকডাউন শেষ হওয়ার কথা। মেয়াদ শেষে হলে পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এখন ভারতে যে হারে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে তাতে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো উচিত। কারণ করোনা সংক্রমণ রুখতে এই লকডাউনই হলো একমাত্র পথ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”