মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন ফেরাতে পারলেন না প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানির জন্য সিলমোহর দিল ভারত।
করোনা মোকাবিলায় এই হাইড্রক্সিক্লোরোকুইন-ই আমেরিকার প্রধান অস্ত্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়া প্রতিষেধক হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানির ওপর থেকে সমস্ত রকম বিধিনিষেধ তুলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু ভারতের তরফ থেকে সেরকম কোনো সদুত্তর না মেলায় অবশেষে সুর চড়ায় আমেরিকা। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন ভারত যদি এই হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি না করে তাহলে ছেড়ে কথা বলবেনা আমেরিকা।
আর তারপরেই আমেরিকার দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিল ভারত। অবশেষে মোদি সরকারের পক্ষ থেকে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানির সিলমোহর দেওয়া হল।
মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে যারা পরিকাঠামোগত দিক থেকে নির্ভরশীল, সেইসব প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করবে ভারত। মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে প্যারাসিটামল-হাইড্রক্সিক্লোরোকুইনের লাইসেন্স দেবে ভারত। শুধু প্রতিবেশী দেশগুলোতে নয় জীবনদায়ী ওষুধ বিশ্বের অন্যান্য দেশ গুলোকেও পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে এই তালিকায় রয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্থ অর্থাৎ করোনা বিধ্বস্ত দেশ গুলি।
কিছু গবেষণায় দেখা গিয়েছে কোনো কোনো রোগে ম্যালেরিয়া প্রতিষেধক ঔষুধ হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের রোগী সুস্থ হয়ে উঠছেন। বিশ্বে এখনো করোনার প্রতিষেধক কোন টিকা আবিষ্কার হয়নি। মূলত ম্যালেরিয়া চিকিৎসায় ডাক্তাররা এই ঔষধ পেসক্রাইব করলেও দেখা গিয়েছে করোনা চিকিৎসায় আশাপ্রদ ফল দিচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। যার ফলে করোনা চিকিৎসায় এই ওষুধ ব্যবহারের সবুজসংকেত মেলে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”