দেশে দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের সংখ্যা। আর এই কারোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর সরকার। দেশে করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেইজন্য আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই লকডাউন অমান্য করেই মানুষ বিনা কারণে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। রাস্তাঘাটে ভিড় জমাচ্ছেন। দোকানপাট খুলছেন। কিন্তু এবার সক্রিয় হল প্রশাসন।
আজ কাঁচরাপাড়ার বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ এর নেতৃত্বে সক্রিয় হলো প্রশাসন। আজ কাঁচরাপাড়া শহরে লকডাউন অমান্য করে বিনা কারণে যারা রাস্তায় বেরিয়েছে তাদের মধ্যে থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি টোটো সহ ১টি মোটর বাইক।
সূত্রের খবর এদের সকলের বিরুদ্ধেই IPC-188 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে আগামীকাল থেকে আরও সক্রিয় হবে বীজপুর পুলিশ প্রশাসন। এর পাশাপাশি মানুষকে সচেতন করতে প্রচার চালাবেন তারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”