মালদা ও বালুরঘাট ৪ এপ্রিল ; রেশন দোকান থেকে গরিব মানুষদের চাল গম কম দেওয়া হচ্ছিল। এই অভিযোগে মালদায় এক রেশন দোকান মালিককে আজ গ্রেফতার যেমন করে মালদা জেলা প্রশাসন। তেমনি একই অভিযোগে দক্ষিন দিনাজপুর জেলায় ৪ রেশন ডিলারের লাইসেন্স বাতিল করে দেয় দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন।
রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন লকডাউনের জন্য প্রচুর মানুষ ঘর বন্দী। কাজ নেই অর্থ নেই। এই সময় গরিব মানুষ যেন অভুক্ত না থাকে তাই সরকারি ন্যায্য মূল্যের রেশনের দোকান থেকে ১ এপ্রিল থেকে সম্পূর্ণ বিনা মূল্যে চাল, গম, আটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্য জুড়ে চাল, গম, আটা বিলি করা হচ্ছে। কিন্তু কিছু অসাধু রেশন দোকান মালিক গরিব মানুষদের খাদ্যদ্রব্য পরিমাণে কম দিচ্ছে বলে দুই জেলার বিভিন্ন প্রান্তেই অভিযোগ উঠতে থাকে।
পুলিশ সুত্রে জানা গেছে মালদা জেলার গাজোল ব্লকের মশাল দিঘি গ্রামে রেশন দোকানদার আনন্দ বিশ্বাসের দীর্ঘ দিন ধরে চাল গম কম দিচ্ছিলেন। লকডাউনের মধ্যে এমনিতে মানুষ চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে চাল গম কম দেওয়াতে মানুষ আরো উত্তেজিত হয়ে ওঠে। শনিবার মশাল দিঘি গ্রামের প্রয় ৩০০ মানুষ আনন্দ বিশ্বাসের রেশনের দোকান ঘেরাত্ত করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যেতে থাকে গাজোল থানা থেকে পুলিশ গিয়ে দোকান মালিক কে গ্রেফতার করে। মহকুমা খাদ্য নিয়ামক স্বপ্নময় চৌধুরী খবর পেয়ে ঘটনা স্থলে গেলে তাকেও ঘেরাও করে রাখা হয় বলে জানা গেছে। গ্রামবাসীদের দাবী অবিলম্বে দোকান মালিকের লাইসেন্স বাতিল কড়তে হবে। দীর্ঘ সময় ঘেরাত্ত থাকার পর খাদ্য নিয়ামক আশ্বাস দেন সাত দিনের মধ্যে ঐ দোকান মালিকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। এই আশ্বাস পেলে গ্রামবাসীরা ঘেরাও তুলে নেন বলে জানা গেছে।
অপরদিকে দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডি ও হরিরামপুর ব্লকের চার রেশন ডিলারের একই অভিযোগে ছয়মাসের জন্য লাইসেন্স বাতিল করল গংগারামপুর খাদ্য মহুকুমা নিয়ামক।পাশাপাশি কোন নির্দেশ ছাড়াই গ্রাহকদের কম পরিমান করে কেন খাদ্য দ্রব্য দেওয়া হয়েছে তার জন্য চার ডিলারের বিরুদ্ধে শোকজ চিঠি ধরানো হয়েছে বলে মহুকুমা নিয়ামক দফতর সুত্রে জানা গেছে। বংশীহারি থানার এলাহাবাদ পঞ্চায়েতের নপাড়া গ্রামে রেশন দোকানদার কম জিনিষ দেওয়া নিয়ে আজ সেখানে গ্রামবাসিদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা দোকান ভাংগচুড় চালায় বলে জানা গেছে।খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে বংশীহারি থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”