দিল্লীর নিজামউদ্দিনের ঘটনায় এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁকিনাড়া অঞ্চল থেকে ১০ জনকে উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। সূত্রের খবর এরা সকলেই দিল্লির নিজামুদ্দিন এর ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। এদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর সেখান থেকে পাঠানো হয় নিউটনের হজ হাউসে। সেখানেই তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন।
এদিকে দিল্লী নিজামউদ্দিনের ঘটনায় মোট ৭৬ জন ফিরে এসেছে রাজ্যে। তাদের মধ্যে ৫৪ জনকে চিহ্নিত করা হলেও বাকিদের খোঁজ চলছে। রাজ্য প্রশাসনের তরফে এই ৫৪ জনের সকলকেই রাখা হয়েছে নিউ টাউনে হজ হাউসে। পাশাপাশি তাদের সংস্পর্শে কারা কারা এসেছেন পুলিশ তাদের খোঁজ করছে। সংক্রামক যাতে না ছড়ায় তার জন্য ২১৫ জনকে নিউটনের হজ হাউসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। বাকিরা যাতে নিজে থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সেই আহ্বান করেন মুখ্যমন্ত্রী।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন