লকডাউন কে উপেক্ষা করেই বহু মানুষ বিনা কারনেই রাস্তায় নামছেন। অযথা বিনা কারণে এদিক ওদিক ঘুরাঘুরি করছেন, আড্ডা মারছেন। বারবার অনুরোধ সত্বেও তারা পুলিশের কোন কথা শুনছে না। এবার তাদের উদ্দেশ্যেই ফের একবার কড়া বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।
লকডাউনে সমস্ত পরিষেবা বন্ধ থাকলেও চালু রয়েছে জরুরী পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা। কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যেই চালু করেছে বিশেষ ই-পাস। অভিযোগ এই ই-পাস গাড়িতে লাগিয়ে বিনা কারণে রাস্তায় বেরিয়ে পড়ছেন অনেক লোক। আর এই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।
এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিনা কারণে রাস্তায় পেলেই গ্রেফতার করা হবে। এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৫ – ১৮৮ ধারায় মামলা রুজু করা হবে।
মঙ্গলবারই শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। মঙ্গলবার সকালে প্রথমে তিনি হাজরা মোড়ে যান, সেখান থেকে গড়িয়াহাট হয়ে পার্ক সার্কাস। তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান করোনা মোকাবিলায় মানুষকে আরো সচেতন হতে হবে। কোন জায়গায় ভিড় থাকলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। সংক্রমণ রুখতে চলবে মাইকিং। চলবে নাকা চেকিং।
কলকাতা পুলিশ সূত্রে খবর বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৬৯৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”