করোনাভাইরাস রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন। কিন্তু দেশে যেভাবে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে লকডাউন এর সময়সীমা আরো বাড়তে পারে বলে জল্পনা চলছে।
কিন্তু সোমবারই এই সব জল্পনা খারিজ করে দিলেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীভ গৌবা। তিনি বলেন আপাতত লকডাউন বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে পরিস্থিতি বিবেচনা করে, পরে সিদ্ধান্ত বদলাতে পারে।
এমনিতেই লকডাউনের বেহাল সারা দেশের অবস্থা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পরেছে হাজার হাজার শ্রমিক। বাড়ির মালিক উৎপাত শুরু করায়, বাড়ি ফেরার আশায় ২০০ কিলোমিটার হেঁটে মৃত্যু হয়েছে ডেলিভারি এজেন্টের। সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে,দিন আনা দিন খাওয়া শ্রমিকদের বেহাল দশা।
করোনা নিয়ে ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থা। তারপরে লকডাউন এর সময়সীমা যদি আরো বাড়ানো হয় তাহলে গরীব মানুষগুলো অনাহারে মরবে এমনই আশঙ্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানে বলেছেন যে করোনা মোকাবেলায় দেশে ডাউন জরুরী ছিল। দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্যই এই লকডাউন করা হয়েছে। তবে ওয়াকিবহাল ধারণা পরিবর্তে পরিস্থিতি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিতে পারে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”