গতকালই গতকালই রাজ্যে একই পরিবারের ৫ জনের শরীরে মেলে করোনার জীবাণু। কিন্তু পরিবার সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আতঙ্ক আরও বাড়িয়ে দিলেন তারা। প্রথমে দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে’ ও পরে লালগোলা প্যাসেঞ্জারের তেহট্টে পৌঁছেছিলেন আক্রান্ত ৫ জন। পরে এলাকাবাসীর সঙ্গে অবাধে মেলামেশায় করে তারা। এতে ব্যাপক সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
গত কয়েকদিন ধরে তাদের গতিবিধির কথা শুনেই কপালে ভাঁজ চিকিৎসকদের। শুধু প্রতিবেশীরাই নন আরো অনেক লোকের সংক্রমণের আশঙ্কা রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক কয়েকগুণ বেধেছে। এতে ব্যাপক হারে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
গত ১৬ই মার্চ দিল্লি যান তারা। ১৭ই মার্চ তার প্রবাসী ভাই করোনা আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হন। এরপর ৩ খুদেকে নিয়ে নিউ দিল্লির হাসপাতালে আক্রান্ত ভাইয়ের সঙ্গে দেখা করেন ওই দুই মহিলা। এরপর ১৯ শে মার্চ নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে আসেন তারা। সেখান থেকে লালগোলা প্যাসেঞ্জার এ করে নদীয়ার তেহট্টে আসেন তারা। সেখান থেকে অটোয় করে বাড়ি যান।
এর থেকে পরিষ্কার সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসেন দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, লালগোলা প্যাসেঞ্জার, ও অটোয় থাকা ব্যক্তিরা। ইতিমধ্যে তেহট্টের ২০ জনকে পর্যবেক্ষণে রাখা হলেও দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ও ও লালগোলা প্যাসেঞ্জারের যাত্রীরাও সংক্রামিত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”