মালদাঃ মালদা শহরের যুবককে মেরে ক্লাব ঘরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন প্রধান ও বর্তমানের তৃণমূলের অঞ্চল সভাপতি এর ছেলের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতে বুলবুলচন্ডী এলাকায় জুরে চাঞ্চল্য। মালদহের হবিবপুরে ব্লকের বুলবুলচন্ডী এলাকার একটি ক্লাব ঘরে মৃত ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, মৃত ওই যুবকের কাছ থেকে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে নবীন দাগা গতকাল টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের জন্য ফোন করে ডাকে হয় বলে অভিযোগ। এরপরে বৃহস্পতিবার সকালে হঠাৎ ক্লাব ঘরের মধ্যে এলাকাবাসী দেখতে পাই এক ব্যক্তি ঝুলন্ত মৃতদেহ। খোজ চালানোর পরে জানতে পারে ওই যুবকের বাড়ি মালদার ইংরেজবাজার শহরে। সকালে মৃতের পরিবারের সদস্যরা জানতে পারেন ওই যুবকের মৃত্যু একটি ক্লাব ঘরে ঝুলছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম হৃদয় দাস (২৭), বাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায়। এদিকে পরিবারের অভিযোগ তাকে খুন করে ক্লাব ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে মৃতের পরিবার-পরিজনেরা মালদহের হবিবপুরের বুলবুলচন্ডী স্ট্যান্ড এলাকায় মৃতদেহ আটকে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে অভিযুক্তে শাস্তি দাবী জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।পাশাপাশি তারা হবিবপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্তের বিরুদ্ধে এবং কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে।এ বিষয়ে অঞ্চল সভাপতি বাড়ি গেলে বাড়িতে কেউ নেই বলে জানতে পারা যায় অঞ্চল সভাপতি কোন বক্তব্য পাওয়া যায়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”