আজ বুধবার রাজ্যে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ জন। গতকাল মঙ্গলবার করোনা সন্দেহ ভর্তি হয়েছিল ১৫ জন। কিন্তু স্বস্তির খবর হলো, গত ২৪ ঘন্টার মধ্যে ৬৬ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের মধ্যে কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
আজকে করোনাভাইরাস নিয়ে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছে ২১৭ জন। রাজ্যে নতুন করে হোম কোয়ারান্টাইন এ রয়েছে ৩৯৫৯ জন।
এদিকে কলকাতা মেডিকেল কলেজের পর রাজ্য সরকার আরও একটি করোনা স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থা করেছে। কলকাতার রাজারহাট এর “চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট” করোনা ভাইরাসের দ্বিতীয় হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। এর আগে বিদেশ থেকে আসা যাত্রীদের এই হাসপাতালে কোয়ারান্টাইন-এ রাখার ব্যবস্থা করা হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর তরফ থেকে ওই হাসপাতালে ৫০ জন ডাক্তার ও নার্স পাঠানো হয়েছে। এবং সেখানে ৫০০টি বেডের ব্যবস্থা করা হয়েছে, যাতে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে গেলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায়।
সারাদেশে এখনো পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬০৬ জন এবং মৃতের সংখ্যা ১o জন। রাজ্যে আক্রান্ত সংখ্যা ১০ জন ও মৃতের সংখ্যা ১ জন । অন্যান্য রাজ্যের থেকে এখনো পশ্চিমবঙ্গে করোনাভাইরাস নিয়ে স্বস্তি বজায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, সাধারণ মানুষ যদি লকডাউন মেনে চলে, অযথা ঘরের থেকে বাহিরে না বের হয়, তাহলে রাজ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং তা প্রতিরোধ করতে রাজ্যবাসী সক্ষম হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”