আর কয়েক ঘন্টার অপেক্ষা! কারন রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2023)। শুক্রবার নির্ধারিত হবে প্রায় 7 লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য। আগামীকাল সকাল 10 টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। এবার মাত্র ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যা গতবার ছিল ৭৯ দিন। পর্ষদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে।
কীভাবে ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন?
১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in -তে যেতে হবে।
২) হোমপেজে ‘West Bengal Board of Secondary Exam Results 2023’ লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) ‘Roll Number’, ‘Date of Birth’ এবং ‘Captcha’-র জায়গা আছে। সেইসব তথ্য দিতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখাবে। সেখানে বিষয়ভিত্তিক নম্বর, বিষয়ভিত্তিক গ্রেড, মোট নম্বর দেখতে পারবে পড়ুয়ারা। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব