উত্তপ্রদেশে তৈরি হয়েছে শিল্পের উপযুক্ত পরিবেশ। রাজ্যের শিল্প উন্নয়নে মেধাবী যুবকদের কাজে লাগাচ্ছে যোগী সরকার। নিয়োগ করা হল ‘উদ্যমী মিত্র’দের। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এ ৩৫,০০০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব করেছে রাজ্য সরকার। এই সূত্রে খুলে গিয়েছে নয়া কর্মসংস্থানের পথ। কাজে লাগানো হচ্ছে আআইটি, আআইবিএমের মতো নামি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পড়ুয়াদের। তাঁরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং শিল্পপতিদের মধ্যে সেতুবন্ধন করবে
ইতিমধ্যে রাজ্যের একাধিক প্রতিষ্ঠান থেকে ১০৫ জন যুবক যুবতীকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২৬ শে মে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তরুণ-তরুণীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন।
সরকার জানিয়েছে, এই নিয়োগের লক্ষ্য হল বিনিয়োগ প্রস্তাবের বাস্তবায়ন। রাজ্যে বিনিয়োগে আগ্রহী শিল্পপতিরা যাতে কোনও বাধা কিংবা অসুবিধার মধ্যে না পড়েন তা দেখা। কার্যত শিল্পপতি এবং রাজ্য সরকারের মধ্যে সেতু স্থাপন করবেন এই তরুণ-তরুণীরা। সরকারের তরফ থেকে শিল্পপতিদের পাশে বন্ধুর মতো দাঁড়াবেন তরুণরা, এই কারণেই তাঁদের পদের নাম হয়েছে ‘উদ্যমী মিত্র’ বা ‘বন্ধু’ ।
‘উদ্যমী মিত্রে’র ন্যূনতম যোগ্যতা এমবিএ। কম করে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। হিন্দি এবং ইংরেজি দুই ভাষায় সাবলিল হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৪০-এর মধ্যে। জানা গিয়েছে, এই সংক্রান্ত সরকারি বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর ১,৩৮৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্যে থেকে ১০৫ জনকে বেছে নেওয়া হয়েছে। এদের ৮৭ জন মহিলা এবং ১৬ জন পুরুষ। ‘উদ্যমী মিত্র’দের দুই সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”