মালদা: শালা বাবুর বিয়ের পোশাক কিনে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত জামাইবাবুর।আহত আরো একজন। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৭ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কুশিদাগামী রাজ্য সড়কে খোসালপুর ব্রীজের নিকটে। দুর্ঘটনার তিন ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বাইক আরোহী তথা জামাইবাবুর। যুবকের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়স্বজনেরা।
পুলিশ সূত্রে জানা গেছে,মৃত ওই যুবকের নাম শাহানুর হক(৩০) ওরফে শাহ আলম ও আহত যুবকের নাম মিলন আক্তার (২১),উভয়ের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বিষ্ণুপুর গ্রামে। আজ সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তার পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক সন্তান।
আরো পড়ুন- বাম্পার অফার দিচ্ছে কোম্পানি! মাত্র ৯০ হাজার টাকাতে আজই বাড়ি নিয়ে আসুন Tata Nexon
পরিবার সূত্রে জানা গেছে,শুক্রবার রয়েছে শাহানুর এর শালা বাবুর বিয়ে।এই বিয়েতে যোগদান করার জন্য শাহানুর মঙ্গলবার রাত ৩ টা নাগাদ দিল্লি থেকে বাড়ি ফিরেছেন।বুধবার শ্বশুরবাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে এসেছিলেন সে।এদিন রাত ৭ টা নাগাদ ভবানীপুর ব্রীজ মোড় থেকে নিজের ও শালা বাবুর জন্য নতুন পোশাক কিনে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে খোসালপুর ব্রিজের নিকটে এক মারুতি গাড়ি তাদের বাইক টি কে পেছন দিক থেকে ধাক্কা মারে।বাইক চালক
মিলন আক্তার ও বাইক আরোহী শাহানুর দশ হাত দূরে ছিটকে পড়ে।ইলেকট্রিক খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে।স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি করে আহত দুই জনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।শাহানুর এর আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিলে পরিবারের লোকেরা রায়গঞ্জ এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় বলে খবর।দুর্ঘটনার ৩ ঘন্টা পরেই শাহানুর ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।অপরদিকে আহত মিলন আক্তার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
স্থানীয়দের অভিযোগ,মাটি মাফিয়ারা ট্রাক্টর এর খোলা টলিতে মাটি ভরাট করে ইট ভাটাতে নিয়ে
যাচ্ছে।এতে রাস্তার মধ্যে মাটি পড়ে গিয়ে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে।হালকা বৃষ্টিতেই রাস্তা পিচ্ছিল হয়ে পড়ছে।এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।এদিনও এই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।মাটি মাফিয়াদের দৌরাত্ম রুখতে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে তারা দাবি তোলেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”